এক উপজেলা থেকেই ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২২, ০৭:২৯আপডেট : ১৬ মে ২০২২, ১৭:১৪

মানিকগঞ্জের সিঙ্গাইরে ১০ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তেল মজুতের অভিযোগে ও বেশি দামে বিক্রি করায় ধল্লা বাজারে আলতাফ স্টোরের মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করেছে অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

জেলা ভোক্তা অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, সিঙ্গাইর উপজেলার ধল্লা বাজারে শনিবার (১৪ মে) বিকালে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলতাফ স্টোরে বিপুল পরিমাণ তেলের অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ঈদের আগে মজুত করা বিভিন্ন ব্যান্ডের ১, ২ ও ৫ লিটারের বোতলজাত ৩ হাজার ৫শ’ লিটার তেল গুদামে পাওয়া যায়।

এছাড়া ৫ লিটারের বোতলজাত তেল খুলে ড্রামে ভরে সংরক্ষণ করা অবস্থায় পাওয়া যায় প্রায় ৬ হাজার ৫০০ লিটার। ২ লিটারের বোতলজাত তেলের ৩৩৪ টাকা এমআরপি থাকার পরও ৩৮০ টাকায় বিক্রয়কালে হাতেনাতে ধরা হয়। এ সব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার করা তেল উপস্থিত ভোক্তাদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হয়।

/আইএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি