ডিআইজি হয়ে আইভীর সঙ্গে দেখা করতে গেলেন হারুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ মে ২০২২, ২৩:০০আপডেট : ১৫ মে ২০২২, ২৩:০০

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদ্য ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া হারুন অর রশিদ। রবিবার (১৫ মে) রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আইভীর চুনকা কুটিরে পৌঁছান তিনি। এ সময় মেয়র আইভীসহ উপস্থিত সবাই হারুন অর রশিদকে ফুল দিয়ে অভিনন্দন জানান। 

ওই সময়ে উপস্থিত জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির বলেন, ‘মেয়র আইভীর সঙ্গে ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া হারুন অর রশিদ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মেয়রের বাড়িতে তিনি প্রায় ঘণ্টাখানেক অবস্থান করেন। মূলত মেয়র আইভী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ার পর তার সাক্ষাতের কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেনি। আজ তিনি আসার পর মেয়র তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও তার পদোন্নতির জন্য বিশেষভাবে অভিনন্দন জানান।’

 জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ‘সৌজন্য সাক্ষাতে মেয়র আইভী হারুন অর রশিদকে পদোন্নতির জন্য অভিনন্দন জানান। পরে নানা রকম মিষ্টি ও ফল দিয়ে তাকে আপ্যায়ন করা হয়।’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য মো. শহীদুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফউদ্দিন সবুজ, সাবেক সভাপতি মাহাবুবুর রহমান মাসুমসহ প্রমুখ।

/টিটি/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি