পোশাককর্মী বৃষ্টি হত্যা রহস্য উদ্ঘাটন

সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে এসে স্ত্রীকে খুন, ২ বছর পর যুবক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৭ মে ২০২২, ১০:৫৮আপডেট : ১৭ মে ২০২২, ১০:৫৮

পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর বিয়ে, সংসার জীবনেও পার হয়েছে আট বছর। দীর্ঘদিনের সম্পর্কে এক পর্যায়ে ফাটল ধরে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে গলা টিপে হত্যা করে সোহেল রানা (২৭) নামে এক যুবক। পরে লাশ ঘরে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজায় সে। এ ঘটনার প্রায় দুই বছর পর সোহেলকে গ্রেফতার করে ক্লুলেস এই হত্যার ঘটনার রহস্য উম্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

সোমবার (১৬ মে) রাতে গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান এসব তথ্য জানিয়েছেন।

হত্যার শিকার বৃষ্টি খাতুন (২৪) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর ভবনন্দদীয়া গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে এবং সোহেল দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের কোহিনুর প্রামাণিকের ছেলে। ২০২০ সালের ৭ আগস্ট বৃষ্টি হত্যার শিকার হয়।

গ্রেফতারকৃত সোহেলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসপি মাকছুদের রহমান জানান, ‘সোহেল স্বীকার করেছে যে, ঘটনার ছয় দিন আগে ঈদের ছুটিতে স্ত্রী সন্তানকে নিয়ে সোহেল শ্বশুর বাড়ি কুষ্টিয়ায় ঈদ উদযাপন করতে যায়। ঈদ শেষে একমাত্র সন্তানকে শ্বশুরবাড়িতে রেখে স্ত্রীকে নিয়ে সে গাজীপুরের বাসায় আসে এবং স্ত্রীকে খুন করে।’

এসপি মোহাম্মদ মাকছুদের রহমান নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, প্রায় পাঁচ বছর প্রেম করার পর ২০১২ সালে বৃষ্টি খাতুনকে বিয়ে করে সোহেল রানা। তারা দু’জনই পোশাক কারখানায় চাকরি করতো। বিয়ের পর তাদের কোনও দাম্পত্য কলহ ছিল না। দাম্পত্য জীবনে তাদের সংসারে এক পুত্র সন্তানের জন্ম হয়। বাবা-মা ও স্ত্রী-সন্তানকে নিয়ে গাজীপুরের জয়দেবপুর থানার ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো সোহেল। তবে এক পর্যায়ে বাবা-মায়ের প্ররোচণায় সোহেল তার স্ত্রী বৃষ্টিকে প্রায়ই শারীরিক ও মানসিকভাবে অত্যাচার, নির্যাতন করতো। কারণে-অকারণে আত্মহত্যার জন্য প্ররোচিত করতো।

তিনি বলেন, ‘এসব ঘটনার জেরে ২০২০ সালের ৭ আগস্ট সকালে স্ত্রীর কাপড় ধোয়া নিয়ে সোহেল ও বৃষ্টির মাঝে কথা কাটাকাটি ও ধ্বস্তাধ্বস্তির হয়। এসময় ডাক চিৎকার শুরু করলে সোহেল বৃষ্টিকে গলা টিপে হত্যা করে। পরে বিষয়টিকে আত্মহত্যায় রূপান্তরিত করতে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে নিহতের লাশ ঝুলিয়ে রাখে তার সোহেল। এক পর্যায়ে কৌশলে দরজা ভিতর থেকে বন্ধ করে ঘরের বাইরে এসে সোহেল আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে জানায়, তার স্ত্রী দরজা বন্ধ করে রেখেছে, খুলছে না। পরে প্রতিবেশীদের সহায়তায় সোহেল ঘরে ঢুকে স্ত্রীর ঝুলন্ত লাশ নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। চার মাস তদন্ত শেষে থানার পুলিশ এ মামলায় কাউকে গ্রেফতার না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করে। আদালতের নির্দেশ পেলে পিবিআই মামলাটির তদন্ত শুরু করে। পরে গত ১৪ মে পিবিআই নিহতের স্বামী সোহেল রানাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। রবিবার (১৫ মে) স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে।

/ইউএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী