মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মাদারীপুর প্রতিনিধি
২০ মে ২০২২, ২৩:১৩আপডেট : ২০ মে ২০২২, ২৩:১৩

মাদারীপুরে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির নেতা ও মুক্তিযোদ্ধার সন্তান সোহাগ মাতবরকে (৩৮) কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) দুপুরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসী এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সোহাগ ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাজাহান মাতবরের ছেলে ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির সামনের সড়কে দাঁড়িয়ে ছিলেন সোহাগ। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। সোহাগের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, এই ঘটনায় সন্ধ্যায় শহরের বাদামতলা এলাকায় জেলা কমিটির সভাপতি তুহিন দর্জির নেতৃত্ব এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেখানে হামলাকারীদের শিগগিরই আইনের আওতায় এনে কঠোর বিচারের দাবি জানান তারা।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ডা. রিয়াদ মাহমুদ বলেন, সোহাগের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ভর্তি করে দেওয়া হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা বলেন, এ ঘটনায় অভিযোগ মৌখিকভাবে পাওয়া গেছে। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম