দেশে এখন সন্ত্রাস নেই বললেই চলে: আইজিপি

শরীয়তপুর প্রতিনিধি
২১ মে ২০২২, ২০:২১আপডেট : ২১ মে ২০২২, ২০:২১

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশ এখন সঠিক নেতৃত্বে চলছে। আমরা সৌভাগ্যবান। কারণে বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গেছে। তাঁর কন্যা এখন দেশ চালাচ্ছেন। দেশে এখন সন্ত্রাস নেই বললেই চলে। তারপরও আমাদের সব দিকে লক্ষ্য রাখতে হবে।’

শনিবার (২১ মে) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ লাইন্সে উগ্রবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

বেনজীর আহমেদ আরও বলেন, ‘দেশের ৯০ ভাগ মানুষ দরিদ্র ছিল। আর এখন ১০ ভাগ মানুষ দরিদ্রসীমায় আছে। দেশের বিরুদ্ধে বৃহৎ যেই ষড়যন্ত্র চলছে- তা আমাদের বুঝতে হবে। দেশে যুব সমাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে- যাতে করে তারা একা না হয়ে যায়। আবার মোবাইলে বেশি আসক্ত না হয়। তারা ভুল পথে গেলে পরিবারের পাশাপাশি রাষ্ট্রেরও ক্ষতি হবে।’

জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইজিপি বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার আশরাফুজ্জামান।

/এফআর/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী