ভাড়া নিয়ে বিতর্কে রিকশাচালকের আঘাতে পুলিশসহ আহত ৪

গাজীপুর প্রতিনিধি
২৩ মে ২০২২, ০১:২৫আপডেট : ২৩ মে ২০২২, ০২:৪৫

গাজীপুরের টঙ্গীতে ভাড়া নিয়ে বাগবিতণ্ডার জেরে দেলোয়ার হোসেন নামে এক রিকশাচালকের আঘাতে পুলিশের এএসআইসহ চার জন আহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালককে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। আটক রিকশাচালক দেলোয়ার হোসেন (২৭) টঙ্গীর মরকুন (মধ্যপাড়া) এলাকার নুরুল ইসলামের ছেলে।

টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল আজম বলেন, দুপুরে দুজন যাত্রী নিয়ে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আসেন রিকশাচালক দেলোয়ার। সেখানে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে চালকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় দেলোয়ার ওই দুই যাত্রীকে মারধর ও কামড়ে আহত করেন। এ অবস্থায় হাসপাতালের সামনে উপস্থিত লোকজন জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন দিলে টঙ্গী পূর্ব থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তোফাজ্জাল হোসেন ঘটনাস্থলে যান। পুলিশ দেখে চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে আটক করা হয়। তখন এএসআই তোফাজ্জল হোসেনের ডান হাতের আঙুলে কামড় দিয়ে  আহত করেন। এ ঘটনা দেখে পাশে থাকা স্থানীয় যুবক ইমন এগিয়ে এলে তাকেও আঘাত করেন দেলোয়ার। আহত চার জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

রিকশাচালক দেলোয়ার হোসেন বলেন, ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে আমার ঝগড়া হয়েছিল। বিষয়টি বারবার পুলিশকে বললেও শোনেনি। উল্টো আমাকে আটক করা হয়েছে। এজন্য পুলিশ সদস্যের হাতে কামড় দিয়েছি। এখানে আমার কোনও দোষ নেই।

পরিদর্শক রবিউল আজম আরও বলেন, আহত পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন। রিকশাচালক দেলোয়ার মাদকসেবী। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী