শিমুলিয়া ঘাটে যানবাহনের অপেক্ষায় ফেরি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০২২, ১৪:১৫আপডেট : ২৫ মে ২০২২, ১৪:১৫

দক্ষিণাঞ্চলের প্রবেশমুখ শিমুলিয়া-মাঝিকান্দি নৌপথের মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে যানবাহনের জন্য অপেক্ষা করছে ফেরি।

বুধবার (২৫ মে) সকালে দেখা যায়, ঘাটের পার্কিং ইয়ার্ডে অপেক্ষমাণ কোনও যানবাহন না থাকায় তিনটি ফেরি দীর্ঘ সময় ধরে পল্টুনে নোঙর করে রাখা হয়েছে।

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহাম্মদ আলী জানান, শিমুলিয়া ঘাটে যানবাহনের খুব একটা চাপ নেই। সকালে সামান্য কিছু যানবাহন ছিল, সেগুলো নির্বিঘ্নে পার করা হয়েছে। দুপুর ১২টার পরে যানবাহনশূন্য হয়ে যায় ফেরিঘাট। এ কারণে যানবাহনের অপেক্ষায় তিনটি ফেরি ঘাটে নোঙর করে রাখা হয়েছে।

এদিকে বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া ঘাট থেকে স্পিডবোট চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছে। ঝড়ো হাওয়ায় পদ্মা কিছুটা উত্তাল থাকায় দুপুর ১২টার পর ২০ মিনিট স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদযাত্রায় বাড়তি স্বস্তিশিমুলিয়া ঘাট থেকে বরিশাল ও চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাবে তিনটি লঞ্চ
শিমুলিয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ইনল্যান্ড কন্টেইনার টার্মিনাল
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম