জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ

সাভার প্রতিনিধি 
২৬ মে ২০২২, ০২:২৮আপডেট : ২৬ মে ২০২২, ০২:২৮

সাভারে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার রবিউল ইসলাম নওগাঁর বাসিন্দা। সাভারের কলমা এলাকায় ভাড়া বাড়িতে থাকতো রবিউল। 

এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী তরুণী সাভার মডেল থানায় চার জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দুই জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলো- কলমা এলাকার রবিউল ইসলাম (২৫), শহীদুল ইসলাম (২৭), মনির হোসেন (৪০), রবিন (২৭) ও অজ্ঞাত দুই জন।

মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, সোমবার  রাতে রবিউলের বন্ধুর ছেলের জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। এরপর একটি বাড়িতে আটকে রেখে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে।

ভুক্তভোগীর বরাত দিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ওই তরুণী সাভারে ভাড়া বাড়িতে থাকতেন। সোমবার রাতে ব্যক্তিগত সম্পর্কের সূত্রে বন্ধুর ছেলের জন্মদিনের কথা বলে তরুণীকে দাওয়াত দেয় রবিউল। সেখানে গেলে কৌশলে একটি বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করে  রবিউলসহ তার ছয় সহযোগী। মঙ্গলবার রাতে অভিযুক্তদের আসামি করে সাভার মডেল থানায় মামলা করেন তরুণী। মামলার পর রাতেই ধর্ষণের ঘটনায় জড়িত রবিউলকে গ্রেফতার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

/এএম/ইউএস/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের