ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৩ জুন ২০২২, ১৬:২০আপডেট : ০৩ জুন ২০২২, ১৭:১৭

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভেকু মেশিন বহনকারী একটি লরির সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশাচালক তমাল (১৭), যাত্রী জোনায়েদ হোসেন জিহাদ (২৩), নাহিদ হোসেন ফাহিম (২১) ও সামাদ (২০)। নিহত আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। এ ছাড়া আহত আরেক যাত্রী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নারায়ণগঞ্জ জোনের হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অমৃত কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, লরিটি তেঘোরিয়া স্ট্যান্ড থেকে বামে বাঁক নেওয়ার সময় পোস্তগোলা থেকে মাওয়াগামী দ্রুতগতির অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির নিচে চলে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা চেষ্টা করেও লরির নিচ থেকে যাত্রীদের বের করতে না পারায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। লরিটি জব্দ করা হলেও পালিয়ে গেছেন চালক।

ঢাকা-মাওয়া হাইওয়ে পুলিশের ওসি আফজাল হোসেন জানান, লরি-অটোরিকশার সংঘর্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে ও একজন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত, বাবা গুরুতর আহত
কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহত, চালক গ্রেফতার
কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
স্টার্কের ৫ উইকেটের পর কামিন্সের আঘাত, লজ্জার রেকর্ড গড়ার পথে বাংলাদেশ!
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
ঢাকায় প্রধানত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা 
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
শূন্য রানেই আউট সাদমান-তানজিদ-শান্ত, ম্যাকাই টেস্টে শুরুতেই চরম বিপর্যয়
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন শরীফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে