রাতের আঁধারে কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি

ফরিদপুর প্রতিনিধি
০৪ জুন ২০২২, ০১:৩৫আপডেট : ০৪ জুন ২০২২, ০১:৩৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থান থেকে রাতের আঁধারে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ জুন) বিকাল ৩টার দিকে ওই এলাকার কয়েকজন বাসিন্দা তাদের স্বজনদের কবর জিয়ারত করতে গিয়ে দেখেন ৯টি কবরের মাটি ওঠানো। কাছে গিয়ে ওই কবরগুলোতে মরদেহের অস্তিত্ব পাননি তারা। পরে বিষয়টি জানাজানি হয়।

ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে মাধবপুর কবরস্থান। এলাকাবাসী প্রায় ৭০ বছর ধরে এখানে মৃতদের দাফন করে আসছেন।

গ্রামের বাসিন্দা মামুন মিয়া জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনও এক সময় এ চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়া বলেন, ঢাকা থেকে রাতে বাড়িতে এসেছি। কঙ্কাল চুরির বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখবো।

তিনি আরও বলেন, ওই কবরস্থানটি মুক্তিযোদ্ধা কবরস্থান নামে পরিচিত। ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ফাঁকা জায়গায় কবরস্থানটি অবস্থিত। এতে কোনও প্রাচীর নেই।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে সেখানে অফিসার পাঠানো হয়। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএ/
সম্পর্কিত
লক্ষ্মীপুরে চুরির অপবাদে শিশুকে ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ
ধরা পড়েছে চোর, মুক্তি মেলেনি ‘আলামত’ গরুর!
চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের