পিকআপে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো ২ জনের

নরসিংদী প্রতিনিধি
০৪ জুন ২০২২, ১৫:২৭আপডেট : ০৪ জুন ২০২২, ১৫:২৭

নরসিংদীর রায়পুরায় রেল ক্রসিংয়ে পিকআপভ্যানে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। শনিবার (৪ মে) দুপুরে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা সবাই পিকআপে ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ১টার দিকে রায়পুরা-নরসিংদী আঞ্চলিক সড়কের পাশে হাসনাবাদ বাজার রেল ক্রসিং পার হচ্ছিলো একটি যাত্রীবাহী পিকআপভ্যান। রেল লাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পিকআপটিকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় পিকআপটি। এ সময় ঘটনাস্থলে দুজন মারা যান এবং ৩ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী বলেন, পিকআপে চালকসহ মোট পাঁচ জন ছিলেন। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত আরও তিন জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী