নির্মাণ শেষের আগে ৪ কোটি টাকার ব্রিজ ধসে একজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
০৭ জুন ২০২২, ২৩:০৫আপডেট : ০৭ জুন ২০২২, ২৩:০৫

গাজীপুরের কালীগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজ ধসে লিয়াকত প্রামাণিক (৩০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৮/১০ জন শ্রমিক আহত হন। মঙ্গলবার (৭ জুন) বিকাল ৩টায় অতিবৃষ্টি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে গার্ডার ভেঙে ঢালাই ও রডসহ নির্মাণাধীন ব্রিজটি ধসে খালে পড়ে।

মারা যাওয়া শ্রমিক সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাগরহা গ্রামের ছাত্তার প্রামাণিকের ছেলে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে লাশ উদ্ধার করেছে।

আহতরা হলেন- ফরিদ (৩৫), শ্রীবাস হালদার (৩৩), শামসু (৪০), আলমগীর (২৫) ও নাইম ইসলামসহ (১৮) ৮-১০ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি আনিসুর রহমান জানান, গত কয়েকমাস ধরে কালীগঞ্জের বক্তারপুর-বড়নগর বাইপাস সড়কের মোহানী এলাকার সুবাইদা খালের ওপর একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। মঙ্গলবার টানা বৃষ্টির মধ্য ৮/১০ জন নির্মাণ শ্রমিক রড বেঁধে ঢালাইয়ের কাজ করছিলেন। বিকাল সাড়ে ৩টায় হঠাৎ গার্ডার ভেঙে ব্রিজের রড ও ঢালাই ধসে পড়ে। এতে ওই খালের পানিতে নির্মাণসামগ্রীর নিচে চাপা পড়ে শ্রমিক লিয়াকত নিখোঁজ হন। এসময় অন্য শ্রমিকেরা লাফালাফি করে ব্রিজ থেকে নেমে যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা ভারী যন্ত্রপাতি নিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। পরে দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ৯টায় ব্রিজের নিচে চাপা পড়া নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, এলজিইডির তত্ত্বাবধানে প্রায় সোয়া চার কোটি টাকা ব্যয়ে ব্রিজের নির্মাণ কাজ ২০২১ সালে শুরু হয়। চলতি বছরের আগস্টে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়মের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের