পদ্মা সেতু আলোময় হলো

শরীয়তপুর প্রতিনিধি
১০ জুন ২০২২, ২১:৩১আপডেট : ১১ জুন ২০২২, ০৬:০২

পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পরীক্ষামূলকভাবে আরও ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানো হয়েছে। এর মাধ্যমে সেতুর ৪১৫টি ল্যাম্পপোস্টে আলো জ্বালানোর পরীক্ষামূলক কাজ শেষ হয়েছে। শুক্রবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওয়া আপস্টিমে ৪০, নর্থ ভায়াডাক্টে ২২টিসহ মোট ৬২টি ল্যাম্পপোস্টে আলো জ্বলে ওঠে। 

রাতে এ তথ্য নিশ্চিত করে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) সাদ্দাম হোসেন বলেন, ‘শনিবার (৪ জুন) থেকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্টে পরীক্ষামূলক আলো প্রজ্বালন শুরু হয়। আজ ৬২টি বাতি জ্বালিয়ে পরীক্ষা শেষ করা হয়। আগামী সপ্তাহে যেকোনও দিন সবক’টিতে স্থায়ীভাবে বাতি জ্বালানো হবে।’

স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতুতে ৪১৫টি ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে। এতে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু আলোকিত হবে। বিদ্যুৎ সংযোগের জন্য মাওয়া প্রান্তে সেতুর প্রথম পিলার থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার বিদ্যুতের লাইন সংযুক্তের কাজ শেষ করেছে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির লৌহজং জোনাল অফিস।

অপরদিকে, জাজিরার নাওডোবা প্রান্ত থেকে তিন দশমিক সাড়ে সাত কিলোমিটার সেতুতে বিদ্যুৎ সংযোগ দিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি। সেতু কর্তৃপক্ষের অনুরোধে গত ৩০ মে পদ্মা সেতুতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করেছে দুই জেলার পল্লী বিদ্যুৎ সমিতি। 

৪১৫টির মধ্যে মূল সেতুতে ৩২৮, জাজিরা প্রান্তের উড়ালপথে ৪৬ ও মাওয়া প্রান্তে ৪১টি  ল্যাম্পপোস্ট রয়েছে। গত ১৮ এপ্রিল ল্যাম্পপোস্টে বাতি লাগানোর কাজ শেষ হয়। এরপর সেতুতে ক্যাবল টানা হয়। গত বছরের ২৫ নভেম্বর মাওয়া প্রান্তে ল্যাম্পপোস্ট বসানোর কাজ শুরু হয়েছিল।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী