ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৪ শিক্ষিকাকে গোবর নিক্ষেপ  

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৬:৫৭আপডেট : ১৩ জুন ২০২২, ১৭:০৩

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষিকার ওপর গোবর ও কাদা মিশ্রিত ময়লা পানি নিক্ষেপের অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুন) বিকাল ৫টার দিকে করিমগঞ্জের দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী এক শিক্ষিকা ফেসবুকে ঘটনার বিষয়ে পোস্ট করেন। সোমবার (১৩ জুন) বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। 

স্থানীয়রা জানান, করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দুই ছাত্রী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্তের শিকার হচ্ছিল। স্থানীয় কয়েকজন যুবক উত্ত্যক্তের পাশাপাশি মোবাইল ফোনে তাদের ছবিও তুলতো। রবিবার প্রথম সাময়িক পরীক্ষা চলাকালে অভিযুক্তরা বিদ্যালয়ে প্রবেশ করে ওই দুই ছাত্রীর সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করে। বিষয়টি দেখে শিক্ষিকা শাহনাজ পারভীন-১, শাহনাজ পারভীন-২, লাভলী রানী পাল ও তানিয়া ছিদ্দিকী বহিরাগতদের বিদ্যালয় থেকে বের করে দেন। 

পরে ছুটি শেষে চার শিক্ষিকা অটোরিকশা দিয়ে বাসায় ফেরার পথে দেওয়ানগঞ্জ বাজার সংলগ্ন তালিয়াপাড়া এলাকায় ওই যুবকরা অটোরিকশার গতিরোধ করে। পরে শিক্ষিকাদের শরীরে গোবর ও কাদা মিশ্রিত ময়লা পানি ছুড়ে মারে তারা।

ঘটনার বিষয়ে শিক্ষিকা শাহনাজ পারভীন-১ সন্ধ্যার পর তার ফেসবুকে পোস্ট করলে প্রতিবাদের ঝড় উঠে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। ইউএনও মামলা করার পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ছাত্রী ও শিক্ষিকাদের উত্ত্যক্ত করায় এনসিপি নেতাকে জুতাপেটা!
সাভারে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার
৬১ নারীকে যৌন নিপীড়ন, ভারতীয় নাগরিকের ১৪ বছরের জেল
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ