‘পদ্মা সেতু উদ্বোধনের দিন ২০ লাখ মানুষের সমাগম হতে পারে’

মাদারীপুর প্রতিনিধি
১৬ জুন ২০২২, ১৭:২০আপডেট : ১৬ জুন ২০২২, ১৭:২০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘পদ্মা সেতু নিয়ে মানুষের প্রবল আকাঙ্ক্ষা রয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে তাই ১৫/২০ লাখ মানুষের সমাগমের সম্ভাবনা রয়েছে। তাই সমাবেশস্থলের রাস্তাঘাট সংস্কারসহ জনসভায় আসা লোকদের জন্য ৫০০ শৌচাগার নির্মাণ করা হচ্ছে। এ ছাড়া বোতলজাত পানির পাশাপাশি পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। লোকজন যাতে নির্বিঘ্নে টেপ থেকে পানি পান করতে পারেন।’

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর উদ্বোধন উৎসব উপলক্ষে শিবচর উপজেলার বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, ‘সমাবেশ উপলক্ষে সব প্রস্তুত চলছে। যারা কাজ করছে, তাদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু করতে গিয়ে দেশে-বিদেশে অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন। সব প্রতিকূলতা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে আজ পদ্মা সেতু প্রতিষ্ঠিত হয়েছে। আসছে ২৫ জুন উদ্বোধন হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী লিটন, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, ওসি মো. মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান বি এম আতাহার হোসেন ব্যাপারী প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী