ছাত্রীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি 
২২ জুন ২০২২, ২৩:২০আপডেট : ২২ জুন ২০২২, ২৩:২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় ছাত্রলীগ নেতা অপুকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত নেতা সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা এলাকার মো. শহিদের ছেলে। সে ওই ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিল।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ মে সকাল ১০টায় নবম শ্রেণি পড়ূয়া এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে প্রাইভেটকারে তুলে নেয় অপু। পরে বেলা ১১টায় বাড়ির কাছে বালুর মাঠে নির্জন স্থানে নিয়ে গাড়িতে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে না বলার শর্তে এক সপ্তাহের মধ্যে ওই স্কুলছাত্রীকে বিয়ে করার আশ্বাস দেয়। এতে ভুক্তভোগী বিষয়টি গোপন রাখে। কিন্তু কালক্ষেপণ করলে ভুক্তভোগী পরিবারকে জানায়। পরে বিয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে মানা করে দেয়। এতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বুধবার সকালে মামলাটি করেন। মামলা হওয়ার পরে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী