কারাগার থেকে পালিয়ে পদ্মা সেতু থানায় গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৪ জুন ২০২২, ০৩:১২আপডেট : ২৪ জুন ২০২২, ১৬:৩০

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে মই বেয়ে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুবকর সিদ্দিককে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ জুন) দুপুরে শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার নাওডোবা (মিনাকান্দি) চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আবুবকর সিদ্দিক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত কেছের আলীর ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে বন্দি ছিলেন। ২০২০ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে সিদ্দিক মই বেয়ে পালিয়ে যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেল সুপার আমিরুল ইসলাম বলেন, আবুবকর সিদ্দিককে হত্যা মামলায় মৃত্যুদণ্ড দেন আদালত। পরে আপিল করলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ২০১২ সাল থেকে বন্দি ছিলেন। বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের দুই কর্মকর্তা ও চার কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় পুলিশ এ এলাকায় সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে। নাওডোবার মিনাকান্দি চৌরাস্তা এলাকায় আবু বকর ঘোরাঘুরি করছিলেন। তার চলাফেরা পুলিশের সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। একপর্যায়ে কাশিমপুর কারাগার থেকে পলায়নের কথা জানান। পরে খোঁজ নিয়ে আমরা নিশ্চিত হই আবুবকর হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এমপি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের