ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি
২৬ জুন ২০২২, ০০:৩৯আপডেট : ২৬ জুন ২০২২, ০০:৩৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর এক আরোহী। তাকে গুরুতর অবস্থায় গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৫ জুন) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে তিন জন একটি মোটরসাইকেলে দৌলতদিয়া থেকে ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে তিন জন আরোহীর মধ্যে দুই জন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় লোকজন একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহলাদীপুর হাইওয়ে থানায় ওসি মো. তারিকুল ইসলাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান এলাকায় একটি পণ্যবাহী ট্রাক দৌলতদিয়া থেকে ফরিদপুরগামী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুই জন নিহত ও একজন আহত হন। ঘটনাস্থল থেকে ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম