পদ্মা সেতু পার হতে মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৫:৪৬আপডেট : ২৭ জুন ২০২২, ১৭:৫৮

পদ্মা সেতু দিয়ে পার হতে না দেওয়ায় শরীয়তপুরের জাজিরা প্রান্তের টোল প্লাজায় বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা।

সোমবার (২৭ জুন) দুপুর আড়াইটায় টোল প্লাজার কাছে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা। এ সময় তারা যাত্রীবাহী যানবাহন চলাচলে বাধা দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ রহমান জানান, দুপুর আড়াইটার দিকে কয়েকজন মোটরসাইকেলচালক সেতু পারাপারের চেষ্টা করেন। এ সময় কয়েকটি যাত্রীবাহী গাড়ি থামানোর চেষ্টা করেন তারা। পরে পুলিশ থানা থেকে বের হতেই তারা পালিয়ে যান। ১০ মিনিটের মতো অবরোধ করেন তারা। এখন পরিস্থিত স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। পরে সোমবার থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ