এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আহত

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৬:৫৫আপডেট : ২৮ জুন ২০২২, ১৬:৫৫

শরীয়তপুরের জাজিরায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে এক মোটরসাইকেলের আরোহী গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯টা ২০ মিনিটে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের জাজিরার নাওডোবা জমাদ্দার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীর নাম মো. জিহাদ মোল্যা (২৫)। তিনি নড়াইল সদর উপজেলার চারখাদা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে দিয়ে ঢাকায় যাচ্ছিলেন জিহাদ। জাজিরার নাওডোবা জমাদ্দার মোড়ে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দেয় ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের বাস। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন জিহাদ। তবে বাসটি দ্রুতগতিতে চলে যাওয়ায় চালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

ওসি শেখ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি জাজিরা প্রান্তে পদ্মা সেতু টোল প্লাজার ৫০০ মিটার সামনে ঘটেছে। বাসটি ঢাকার দিকে চলে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের