পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে বাসের ধাক্কা

শরীয়তপুর প্রতিনিধি
২৮ জুন ২০২২, ১৯:১২আপডেট : ২৮ জুন ২০২২, ১৯:১৮

পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ব্যারিয়ারে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিয়েছে। এতে টোল প্লাজার তিন নম্বর বুথের ব্যারিয়ারটি বাঁকা হয়ে গেছে।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে শরীয়তপুর পরিবহনের একটি বাস ব্যারিয়ারে ধাক্কা দেয়। পরে ড্রাইভিং লাইসেন্স রেখে দিয়ে চালককে ছেড়ে দেওয়া হয়।

টোল প্লাজার কর্মকর্তারা জানান, সকাল ১০টায় শরীয়তপুর থেকে ঢাকাগামী শরীয়তপুর পরিহনের একটি বাস আসে। টোল দিয়ে রসিদ না নিয়েই দ্রুত টান দেন চালক। এতে ৩ নম্বর বুথের ব্যারিয়ারে ধাক্কা লেগে বাঁকা হয়ে যায়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা চালককে কিছুক্ষণ আটকে রাখা হয়। এরপর ড্রাইভিং লাইন্সেস রেখে ছেড়ে দেওয়া হয়েচে।

এ বিষয়ে শরীয়তপুর পরিবহনের পরিচালক মো. আরশাদুজ্জামান বলেন, ‌‘টোল প্লাজায় কী যেন একটা ঘটনা ঘটেছে। বিস্তারিত কিছু জানাতে পারছি না।’

জাজিরা প্রান্তের টোল ব্যবস্থাপক কামাল হোসেন জানান, সকালের দিকে টাকা পরিশোধ করার পর রসিদ না নিয়েই শরীয়তপুর পরিবহনের একটি বাসচালক দ্রুত চলে যেতে চেয়েছিল। এ সময় বুথের ব্যারিয়ারে সজোরে ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত। টোল দেওয়ার রসিদ প্রিন্ট না হওয়া পর্যন্ত ব্যারিয়ার খুলবে না।

পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, একটি যাত্রীবাহী বাস টোল প্লাজার বুথের একটি যন্ত্রাংশ ধাক্কা দিয়ে ক্ষতিগ্রস্ত করেছে। তবে লিখিত অভিযোগ না পাওয়ায় কোনও আইনি ব্যবস্থা নেওয়া যায়নি।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে