পদ্মা সেতুতে একদিনে টোল আদায় ৩ কোটি ১৬ লাখ 

শরীয়তপুর প্রতিনিধি
০২ জুলাই ২০২২, ১৫:১১আপডেট : ০২ জুলাই ২০২২, ১৫:১১

পদ্মা সেতুতে যানবাহন চলাচলের অষ্টম দিনে তিন কোটি ১৬ লাখ টাকা টোল আদায় করা হয়েছে। সেতু চালুর পর এটাই টোল আদায়ের রেকর্ড। এ দিন ২৬ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।

শনিবার (২ জুলাই) দুপুরে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, শুক্রবার (১ জুলাই) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতু দিয়ে ২৬ হাজার ৩৯৪টি যানবাহন পারাপার হয়েছে। 

তিনি আরও জানান, সেতুর দুই প্রান্তে (মাওয়া ও জাজিরা) মোট টোল আদায় হয়েছে তিন কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা। জাজিরা প্রান্তে যানবাহন পার হয়েছে ১২ হাজার ৫৯৭টি এবং এক কোটি ৫১ লাখ ১১ হাজার ১০০ টাকা টোল আদায় হয়েছে। এছাড়া মাওয়া প্রান্তে যানবাহন পার হয়েছে ১৩ হাজার ৮০১টি। টোল আদায় হয়েছে এক কোটি ৬৫ লাখ ৪২ হাজার ১০০ টাকা। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ টোল আদায়।

উল্লেখ্য, গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়।

/এসএইচ/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম