পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা

শরীয়তপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০২২, ২২:৫১আপডেট : ০৪ জুলাই ২০২২, ২২:৫১

পিকআপ ভ্যানের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার বুথের ২ নম্বর ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কোরবানির পশুবোঝাই পিকআপের ধাক্কায় এই ঘটনা ঘটে। টোলের দায়িত্বরত কর্মকর্তারা পিকআপটি প্রথমে আটকালেও পরে ছেড়ে দেয়।

জাজিরা প্রান্তের টোলপ্লাজার কর্মকর্তারা জানান, গত মঙ্গলবার বাসের ধাক্কায় টোল প্লাজার ৩ নম্বর ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সেতুর টোলপ্লাজায় বেলা সাড়ে ১১টার গরুবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ে আসেন চালক মো. শাহ আলম শেখ। টোলের ব্যারিয়ার ওঠার আগেই টান দেয়। এতে ২ নম্বর বুথের ব্যারিয়ারে সজোরে ধাক্কা লাগলে বাঁকা হয়ে যায়। সেখানে দায়িত্বরত কর্মকর্তারা ওই পিকআপটিকে কিছুক্ষণ আটকে রাখেন।

পদ্মা সেতুর টোল প্লাজার ব্যারিয়ারে এবার পিকআপের ধাক্কা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে টোল চলমান থাকা অবস্থায় পশুবাহী একটি পিকআপ ব্যারিয়ারে আঘাত করে। এতে সেটি কিছুটা বাঁকা হয়ে যায়। সীমিত সময়ের জন্য পিকআপটি আটকে রাখলেও পরে ছেড়ে দেওয়া হয়। এখন ওই কাউন্টারটি সচল রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী