ঘরে ঢুকে মা-ছেলেকে হত্যার ২ দিন পর মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৭:০১আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৭:০১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আঁধারে মা-ছেলেকে ঘরের ভেতরে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। নিহতরা হলেন- উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মৃত আওয়াল নবী মিয়ার স্ত্রী রাজিয়া সুলতানা কাকলী (৪২) ও তার ছেলে তালহা (৮)। মঙ্গলবার (৫ জুলাই) নিহত রাজিয়া সুলতানা কাকলীর মা খন্দকার তাসলিমা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলাটি করেন।

এর আগে, রবিবার সকালে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের উজান গোবিন্দ পশ্চিমপাড়ায় নিজ বাসা থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, ওই দিন সকাল সাড়ে ৬টার নিজ ঘর থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়। কাকলীর মরদেহ ঘরের মেঝেতে এবং ছেলে তালহারটি খাটের ওপরে পড়েছিল। শনিবার রাতের কোনও এক সময়ে এই হত্যাকাণ্ডটি ঘটে। ঘরের জিনিসপত্রের অবস্থা দেখে পুলিশ ধারণা করছে, পরিচিত কেউ ঘটনাটি ঘটিয়েছে। এ ছাড়া আলমারি খুললেও সোনার গয়না ও মূল্যবান জিনিসপত্র নেয়নি। এ কারণে ধারণা করা হচ্ছে, শুধুমাত্র খুনের উদ্দেশে ঘাতক ওই বাড়িতে প্রবেশ করেছিল।

নিহতের স্বজনরা জানান, রাজিয়া ওই এলাকার মৃত আউয়াল নবীর স্ত্রী। তার স্বামী কয়েকবছর আগে মারা যান। এরপর থেকে স্বামীর রেখে যাওয়া আধাপাকা বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করছিলেন।

মামলার বিষয়ে আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। তদন্ত চলছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে রহস্য উন্মোচন করতে পারবো।

তিনি আরও বলেন, রাতের অন্ধকারে হত্যাকাণ্ডটি ঘটেছে, কেউ দেখেনি। এ কারণে অজ্ঞাত এবং আসামির সংখ্যা উল্লেখ না করে মামলা করা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। 

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম