গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লেগেছে। রবিবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি উপকেন্দ্রের ভেতর আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টায় আগুন নিয়ন্তণে এনেছে সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ মিয়া জানান, সকালে উপকেন্দ্রের ১১ কেবি ব্রেকার বিস্ফোরণ হয়। এতে ১১ কেবি ভোল্টের পাঁচটি ব্রেকার সম্পূর্ণ পুড়ে যায়। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও জানান, ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বিকল্প ব্যবস্থা করে আশপাশের এলাকায় বিদ্যুৎ চালু করা হয়েছে। কেউ হতাহত হয়নি। আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।








