দৌলতদিয়ার ১৪০০ নারী পেলেন কোরবানির মাংস

রাজবাড়ী প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ১৯:৪৫আপডেট : ১০ জুলাই ২০২২, ২০:২১

বাংলাদেশের সর্ববৃহৎ যৌনপল্লি রাজবাড়ীর দৌলতদিয়ার পূর্বপাড়ার ১৪০০ অসহায় নারীর মধ্যে ‘উত্তরণ ফাউন্ডেশন’র উদ্যোগে ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। রবিবার (১০ জুলাই) দুপুর ৩টায় দৌলতদিয়া রেল স্টেশন চত্বরে দৌলতদিয়া পূর্ব পাড়ার অসহায় ১৪০০ নারীর মধ্যে এক কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়।
 
মাংস বিতরণের সময় রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন, মাঈনউদ্দিন চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. সেলিম মুন্সী, দৌলতদিয়া অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে ঈদের দিনে কোরবানির মাংস পেয়ে খুশি হয়েছেন এসব নারী। তারা জানান, আমরা পূর্ব পাড়ায় বাসিন্দারা কখনও কোরবানির মাংস খেতে পারতাম না। ডিআইজি হাবিবুর রহমান স্যারের বদৌলতে গত কয়েক বছর ধরে আমরা কোরবানির মাংস পাচ্ছি। তারা আরও বলেন, করোনা ও বন্যার ভয়াবহতার মধ্যে যখন এখানকার বাসিন্দারা অসহায়, তখন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার আমাদের মধ্যে খাদ্য দিয়েছেন। 
 
মাংস বিতরণ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার দৌলতদিয়া যৌনপল্লিতে বসবাসরত ১৪০০ নারীর হাতে এক কেজি করে কোরবানির মাংস তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের