মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেলো কলেজছাত্রের

রাজবাড়ী প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ০৮:৩৯আপডেট : ১১ জুলাই ২০২২, ০৮:৩৯

রাজবাড়ীর পাংশা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আবু মুসা (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার নারায়ণপুর এলাকায় বিএডিসি কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আবু মুসা পাংশা পৌরসভার নারায়ণপুর গ্রামের কলেজপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি পাংশা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে আবু মুসা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পাংশা কৃষি ফার্মের কম্পাউন্ডের ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনে পড়ে গেলে মোটরসাইকেলের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, অতিরিক্ত গতির কারণে মুসা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান বলে প্রাথমিক তথ্যে জানতে পেরেছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে