এক্সপ্রেসওয়ের ৪ কিলোমিটারে যানবাহনের ধীরগতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২২, ২০:২৮আপডেট : ১১ জুলাই ২০২২, ২০:৩০

ঈদের দ্বিতীয় দিনের বিকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা মহাসড়ক হিসেবে খ্যাত বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যানবাহনের চাপ বেড়েছে। দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আজও এই পথে বাড়ি ফিরছেন। এছাড়া ঈদের ছুটিতে পদ্মা সেতু দেখতে ও সেতুর দক্ষিণ প্রান্তের জেলাগুলোর বিভিন্ন বিনোদন কেন্দ্র এবং পর্যটন কেন্দ্রেও রাজধানী ঢাকা ও আশপাশের জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে আসছেন হাজারো মানুষ। 

এক্সপ্রেসওয়েতে সোমবার (১১ জুলাই) ভোর থেকেই যানবাহনের চাপ লক্ষ করা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়ে। বিকালে প্রায় ছয় কিলোমিটার সড়ক জুড়ে যানবাহনের জটলা দেখা যায়। তবে সন্ধ্যার পর কিছুটা চাপ কমেছে। 

 পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা থেকে শ্রীনগরের দোগাছি পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় যানবাহন খুবই ধীরগতিতে চলতে দেখা যায়। টোল প্লাজায় সনাতন পদ্ধতিতে টোল আদায়ের কারণে সময় লাগছে বেশি।  এ কারণে পদ্মা সেতু মাওয়া প্রান্তের টোল প্লাজায় যানবাহনের সারি রয়েছে এবং টোল প্লাজায় কিছুটা বিলম্ব হচ্ছে দক্ষিণ বঙ্গমুখী যানবাহনগুলোর।  

হাসাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক উৎপল দাস বলেন, সোমবার ভোর থেকেই যানবাহনের চাপ ছিল। বেলা বাড়ার পর চাপ আরও বেড়েছে। ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন ধীরগতিতে চলছিল। তবে সন্ধ্যার পর চার কিলোমিটার সড়কে ধীরগতি রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের