ভোটারদের হুমকি দেওয়ার ঘটনায় স্থগিত নির্বাচনের চলছে ভোট 

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ১১:৪৭আপডেট : ১৪ জুলাই ২০২২, ১১:৫৭

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ চলছে । বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৮ টা থেকে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যাও বেড়েছে। 

নির্বাচন কার্যালয় সূত্র জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহিম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন মো. লস্কর আলী এবং হাসান ইমাম মিন্টু  আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে ২৩ জন ও সংরক্ষিত পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে ১৫ হাজার ৮৫৮ ভোটার রয়েছেন।

‘ভোট নৌকায় দিতে হবে’ বলায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, নির্বাচনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আ.লীগ নেতার বক্তব্যের জেরে অরণখোলা ইউপির নির্বাচন স্থগিত

প্রসঙ্গত, গত ৮ জুন বিকালে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনি সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক ভোটারদের হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দেন। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার বক্তব্যের জেরে গত ১২ জুন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। পরে ১৪ জুন উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বাদী হয়ে  সাদিকুল ইসলাম সাদিকের বিরুদ্ধে মধুপুর  থানায় মামলা করেন।

/টিটি/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
অন্তর্বর্তী সরকার নির্বাচনকেই সর্বাধিক অগ্রাধিকার দেবে, আশা তারেক রহমানের
‘এখনই স্থানীয় সরকার নির্বাচন সম্ভব’, মনে করে সংস্কার কমিশন 
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম