আ.লীগ নেতার বক্তব্যের জেরে অরণখোলা ইউপির নির্বাচন স্থগিত

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ জুন ২০২২, ০৯:০৬আপডেট : ১৩ জুন ২০২২, ০৯:০৬

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করা হয়েছে। রবিবার (১২ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিকের বক্তব্যের জেরে অরণখোলা ইউপির নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া তার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা এসেছে। সোমবার (১৩ জুন) তার বিরুদ্ধে থানায় মামলা করা হবে।’

গত ৮ জুন বিকালে অরণখোলা ইউনিয়নের আমলীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুর রহিমের নির্বাচনি প্রচারণা সভায় ব্ক্তব্য দেন সাদিকুল ইসলাম। তার ব্ক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

আরও পড়ুন: ‘নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসবেন না’

এতে তাকে বলতে শোনা যায়, ‘আমি আজকেও বলে যেতে চাই। ১৫ তারিখ ভোট হবে সারাদিন এবং নৌকা মার্কায় ভোট হবে। যারা নৌকা মার্কায় ভোট দেবেন, তারাই কেন্দ্রে আসবেন। আর যারা নৌকায় ভোট দিতে নারাজ, তারা কেন্দ্রে আসবেন না। আমরা কিন্তু কেন্দ্রের আশপাশেই অবস্থান করবো। এখানে ২৪শ’ ভোট রয়েছে। দুই হাজার ভোট কাস্টিং হলেও সেই দুই হাজার ভোট নৌকার থাকতে হবে।’ 

ভিডিওটি ছড়িয়ে পড়লে নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে স্বতন্ত্র প্রার্থী ও ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করে। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীসহ তিন জন প্রার্থী ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
পোস্টার থাকছে না, এআইতেও নজর: ইউপি নির্বাচনে কী কী বদলালো
সাত ধাপে হবে ইউপি নির্বাচন, কোন ধাপ কবে
অনাস্থার কথা শুনে জামায়াত নেতা বললেন ‘বিয়ের আগেই তালাক হলো কীভাবে?’
সর্বশেষ খবর
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩০৫
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
এজাহারে এমপি নজরুলের বিরুদ্ধে যত অভিযোগ
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি