প্রেমিকার পর প্রাণ দিলেন প্রেমিকও

গাজীপুর প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২২:৩৭আপডেট : ২০ জুলাই ২০২২, ২৩:১১

‘প্রেমিকা’ তাসমিম তাহসিন আলিফের আত্মহত্যার দুদিন পর ফাঁসিতে ঝুলে প্রাণ দিয়েছেন ‘প্রেমিক’ ফাহিম হোসেন শান্ত। বুধবার (২০ জুলাই) ভোর ৪টায় গাজীপুর মহানগরের পূবাইলের হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

ফাহিম হোসেন শান্ত পূবাইলের হারবাইদ এলাকার খলিলুর রহমানের ছেলে ও তাসমিম তাহসিন আলিফ একই এলাকার আমিনুল ইসলাম বুলবুলের মেয়ে। শান্ত এইচএসসি পরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাহসিন আলিফ স্থানীয় একটি কলেজের ছাত্রী ছিলেন।

পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, হারবাইদ এলাকার শান্তর সঙ্গে একই এলাকার তাসমিমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সোমবার (১৮ জুলাই) ওই কলেজছাত্রী নিজ ঘরে ফাঁসিতে ঝুলে প্রাণ দেন। দুদিন পর প্রেমিকও গলায় ফাঁসিতে ঝুলে প্রাণ হারান।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই মেয়ের আত্মহত্যার পরই শান্ত ভেঙে পড়েছিল। আমরা এই দুদিন তাকে নজরে রেখেছি। ভোরে ফজরের নামাজ পড়ার সুযোগে ঘর থেকে বাইরে যায়। সকালে বাড়ির দক্ষিণ পাশে পেয়ারা গাছের ঝুলন্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন। কোনও অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম