বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০২২, ১৭:০৪আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৭:০৪

মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের (ঢাকা-মাওয়া) সার্ভিস লেনে পিকআপভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ তিন জন।

রবিবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পিকআপচালক শ্রীনগরের বাসিন্দা শাকিল দেওয়ানকে আটক করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ‘তীর’ কোম্পানির একটি পিকআপের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন।

মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুর রহমান বলেন, ‌একজন ঘটনাস্থলেই নিহত ও চালকসহ তিন জন আহত হন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট দুলাল আহমেদ বলেন, এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের