বাসি খাবার রাখায় বুফে রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১৭:৪৫আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৭:৪৫

বাসি খাবার সংরক্ষণের অপরাধে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার ক্রাউন বুফে রেস্তোরাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৫ জুলাই) দুপুরে শহরের চাষাঢ়া বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদফতরের নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, ‘ক্রাউন বুফে রেস্তোরাঁয় বাসি খাবার সংরক্ষণের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় এই জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী রেস্তোরাঁগুলো বাসি খাবার রাখতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আগের দিনের বাসি মাছ-মাংসসহ কাঁচা খাবার একসঙ্গে ফ্রিজে রাখা ছিল। আজকে সেই খাবার ফ্রিজ থেকে বের করে, আর কিছু খাবার ফ্রিজে রাখা ছিল। বাসি খাবারগুলো গরম করে পরিবেশন করার উদ্দেশে ফ্রিজ থেকে বের করে রাখা হয়। এর মধ্যে অভিযান চালিয়ে খাবারগুলো জব্দ করি ও জরিমানা করি। আমাদের এই অভিযান চলবে।’

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম