হোটেলের ড্রামে তরুণীর লাশ, ৪ বছর পর জানা গেলো রহস্য

গাজীপুর প্রতিনিধি
২৭ জুলাই ২০২২, ২২:৩৪আপডেট : ২৭ জুলাই ২০২২, ২২:৩৪

আবাসিক হোটেলের স্টোর রুমে লুকিয়ে রাখা ড্রামের ভেতর থেকে অজ্ঞাত তরুণীর (২৫) লাশ উদ্ধারের চার বছর পর রহস্য উদঘাটন করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অনৈতিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় ওই তরুণীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার জন্য লাশ ড্রামে লুকিয়ে রেখেছিল হোটেলের মালিক ও কর্মচারীরা। 

এ ঘটনায় জড়িত হোটেলের তিন কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।   

গ্রেফতারকৃতরা হলো ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পালোহাটি এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে জিয়াউর রহমান সুমন (৪৫), ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এলাকার মৃত ইয়াসিন আলীর ছেলে কামরুল হাসান সবুজ (৩৮) এবং মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার রাউতভোগ এলাকার আয়নাল ফকিরের ছেলে আমির হোসেন ফকির (৩৩)। তারা গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেলের কর্মচারী।

পিবিআইয়ের পুলিশ সুপার মাকছুদের রহমান বলেন, ‘২০১৮ সালের ১৯ এপ্রিল গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার বৈশাখী আবাসিক হোটেলের নিচতলার জেনারেটর রুমে লুকিয়ে রাখা একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলা করেছিল পুলিশ। প্রায় তিন বছর মামলাটি তদন্ত করে রহস্য উদ্ঘাটন করতে না পেরে আদালতে প্রতিবেদন দেওয়া হয়। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য গাজীপুর পিবিআইকে নির্দেশ দেন আদালত।’

তিনি বলেন, ‘পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করেন। এরপর ময়মনসিংহ শহরের মাসকান্দা এলাকা থেকে সুমনকে এবং মুন্সীগঞ্জের রাউতভোগ এলাকা থেকে আমিরকে গ্রেফতার করেন। একই জেলার মালখানাগর চৌরাস্তা থেকে মঙ্গলবার ভোররাতে সবুজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা ঘটনায় জড়িত থাকার কথা বলে অন্যদের নাম উল্লেখ করে আদালতে জবানবন্দি দেয়। এর মধ্য দিয়ে চার বছর পর এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হয়েছে।’

মাকছুদের রহমান আরও বলেন, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে বৈশাখী আবাসিক হোটেলে বিভিন্ন মেয়েদের এনে অনৈতিক কাজ করাতো। ওই তরুণীকে দিয়েও একই কাজ করিয়েছে। ঘটনার দিন রাতে তাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিলে ওই তরুণী প্রত্যাখ্যান করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক করতে চাইলে তরুণী বাধা দেন। এ সময় গলা টিপে তাকে হত্যা করে লাশ খাটের নিচে লুকিয়ে রাখা হয়। পরে বিষয়টি হোটেল মালিক ইকবাল হোসেনকে জানায়। হোটেল মালিকের নির্দেশে লাশ মাটিতে পুঁতে রাখার জন্য ড্রামে ভরে হোটেলের পেছনে নিয়ে যায় তারা। কিন্তু লোকজন দেখে তারা পুঁতে রাখতে না পেরে লাশটি নিয়ে হোটেলের স্টোর রুমে রেখে পালিয়ে যায়।’

/এএম/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম