হাসপাতালে এক যুগ পর অস্ত্রোপচার, খরচ হয়নি রোগীর

মইনুল হক মৃধা, রাজবাড়ী
২৮ জুলাই ২০২২, ১৭:৫৯ আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৭:৫৯

দীর্ঘ একযুগ পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৭ জুলাই) অস্ত্রোপাচারের মাধ্যমে আলমগীর হোসেন নামে এক রোগীর টিউমার সফলভাবে অপসারণ করা হয়।  

অস্ত্রোপচারে অংশ নেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শাহ মুহাম্মদ শরীফ। তাকে সহযোগিতা করেন নার্স তত্ত্বাবধায়ক মৃদুলা রানী বিশ্বাস, রমা রানী, মুক্তা সরকার।

রোগী আলমগীর হোসেন বলেন, আমি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মাছের ব্যাবসা করি। আমার বাম হাতের আঙুলে টিউমারের মতো হয়ে বড় আকার ধারণ করে। একসময় হাতে জ্বালা পোড়া শুরু হয়। এই  কারণে আমার শারীরিক নানা সমস্যা ছিল। পাশের বাড়ির একজনের পরামর্শে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই। ভর্তি হওয়ার পর ডা. শাহ মুহাম্মদ শরীফ স্যার আমাকে মানসিকভাবে সাপোর্ট দিয়েছেন ও অস্ত্রোপচারের বিষয়ে সাহস জুগিয়েছেন। ডাক্তারদের সেবা ও কার্যক্রম দেখে আমি খুবই সন্তুষ্ট। বর্তমানে আমি সুস্থ আছি। সম্পূর্ণ বিনামূল্যে তারা আমার এ অপারেশন করে দিয়েছেন। 

কোনও খরচ ছাড়াই অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় খুশি রোগী ও স্বজনরা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহ মুহাম্মদ শরীফ বলেন, মানবদেহের বহিরাংশের যে কোনও টিউমার, গুটি, চাকা, স্তন টিউমার, সিস্ট, গ্যাংলেয়ন, ফিশার (গেজ), ফিস্টুলা (ভগন্দর), পাইলস, ডারময়েট টিউমার, হার্ণিয়া, হাইড্রোসিল, লাইপমা, ঠোটকাটা, ছোটখাট জন্মগত ত্রুটির অপারেশন এখন থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই হবে।  এতে কোনও অর্থ খরচও লাগবে না। পরবর্তীতে এখানে আমাদের বড় ধরনের অস্ত্রোপচারের জন্য কাজ চলছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আমিরুল হক শামীম বলেন, ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে এখন থেকে ছোট ছোট অস্ত্রোপচার হবে।  প্রয়োজনীয় চিকিৎসকসহ সে প্রস্তুতি আমাদের রয়েছে। এখানে গাইনি ডাক্তার নেই। একজন গাইনি ডাক্তার এলে সিজারিয়ান অপারেশনও করা হবে বলে জানান তিনি। 

 

/টিটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘শুটার ইমরান’ চার সহযোগীসহ গ্রেফতার
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
কালিম্পংয়ের কাছে গাঁদা ফুলে সাজানো এই গ্রাম যেন ছবির পোস্টকার্ড!
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
মৃত্যুদণ্ড নিয়ে মুখ খুলেই গ্রেফতার ইরানের অস্কার মনোনীত চিত্রনাট্যকার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল
কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে মিছিল