ধরা পড়লো ৩০ কেজির বাগাড়, ৩৬ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি
২৯ জুলাই ২০২২, ১৮:২৬আপডেট : ২৯ জুলাই ২০২২, ১৮:৪৪

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীর ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জেলের জালে ৩০ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে রাজবাড়ীর গোদার বাজার এলাকার জেলে সোনাই হালদারের জালে মাছটি ধরা পড়ে।

সোনাই হালদার জানান, শুক্রবার সকালে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে মাছ ধরতে যান তিনি। জাল ফেলে বসে থাকা অবস্থায় দুপুরে জালে জোরে ঝাঁকি দেয়। জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ। মাছটি দুপুর ৩টার দিকে বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখের কাছে নিয়ে যান। শাহজাহান শেখ মাছটি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনে নেন।

ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ৩০ কেজির বাগাড় মাছটি আমি ৩৬ হাজার টাকায় কিনে নিই। মাছটি বিক্রির জন্য বিভিন্ন জায়গার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করছি। প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা হলে বিক্রি করবো। মাছটি এখন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের