আবারও সিংগাইর আ.লীগের সভাপতি হলেন মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০২২, ২০:১২আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:১২

আবারও মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম। এই কমটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মো. শহিদুর রহমান।

শনিবার (৩০ জুলাই) দীর্ঘ সাত বছর পর সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

সভাপতি মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক শহিদুর রহমান

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। সম্মেলন পরিচালনা করেন সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের পূর্বের কমিটির সভাপতি মমতাজ বেগম সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. সায়েদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ওবায়দুল হক।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের