দোকান থেকে ডেকে নিয়ে শ্রমিককে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ জুলাই ২০২২, ১০:২৯আপডেট : ৩১ জুলাই ২০২২, ১০:২৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগ এলাকায় মেহেদী হাসান (২২) নামে এক পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩০ জুলাই) দিবাগত রাতে দেওভোগ মিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মেহেদী হাসান ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি একটি হোসিয়ারি কারখানার শ্রমিক। 

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, রাতে কারখানা ছুটির পর এলাকায় একটি দোকানে বসে ছিলেন মেহেদী। সেখান থেকে কে বা কারা তাকে ডেকে নিয়ে যায়। পরে তার বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, রাতে মেহেদী হাসানকে ছুরিকাঘাত করা হয়। পরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। আসামিদের আটকে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের