ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৪ আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৪

শত্রুতার জেরে মানিকগঞ্জের হরিরামপুরের ছুরিকাঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ এপ্রিল) দুপুরে নাওডুবি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাবিনুর রহমান (২২) বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।

স্থানীয়রা জানান, কয়েক মাস আগে মাচাইন মাজারের ওরসে হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন কিশোর ও যুবকের বাগবিতণ্ডা হয়। সেই শত্রুতার জেরে বুধবার দুপুরে নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া জানান, শত্রুতার জেরে দুপুরে বাস্তা নাওডুবি এলাকায় একজনকে মেরে ফেলার ঘটনা স্থানীয়দের কাছ থেকে জেনেছেন।

স্থানীয়দের বরাতে হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, মাচাইন মাজারে ওরসের সময় হাবিনুরের সঙ্গে কয়েকজনের সাথে ঝগড়া হয়েছিল। সেই ঝগড়া থেকে হামলা ও মারধরের ঘটনা ঘটে। হামলা ও মারধরে গুরুতর আহতকে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। মামলা হলে আসামিদের গ্রেফতার করা হবে।

/এফআর/
সম্পর্কিত
ভারতে পালানোর সময় হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
চায়ের দোকানের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি