কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলছাত্রের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
০৮ আগস্ট ২০২২, ১৩:১০আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৩:১১

গাজীপুর মহানগরীর পূবাইলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দশম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার (৭ আগস্ট) ওই ছাত্রের বিরুদ্ধে মামলা করেন কলেজছাত্রীর বাবা।

মামলার বাদী বলেন, ‘গত ২৯ মে বিকালে আমি ও আমার স্ত্রী বাসায় ছিলাম না। এই সুযোগে বাসায় এসে আমার মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করে ওই ছেলে। পরে বিভিন্ন সময় একাধিক স্থানে তাকে ধর্ষণ করেছে। আমার মেয়ে স্কুলছাত্রকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। কিন্তু সে বিয়ে করবে না বলে জানায়। ছেলেটির বাবাকে কয়েকদিন আগে বিষয়টি জানালে তারা বিয়ে করাতে রাজি হননি। এক পর্যায়ে ওই ছেলেকে আসামি করে রবিবার পূবাইল থানায় মামলা করি।’

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি-মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, একই এলাকার ভাড়াটিয়া কলেজ পড়ুয়া ছাত্রীর সঙ্গে ওই স্কুলছাত্রের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা আগে একই স্কুলে একই ক্লাসে লেখাপড়া করতো। অভিযুক্ত ছাত্র লেখাপড়া নিয়মিত না করায় ভুক্তেভোগীর এক ক্লাস পেছনে পড়ে।

পূবাইল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, কলেজছাত্রীর থানায় মামলা করার পর আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের