‘ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে’

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২২, ১৭:৫৩আপডেট : ০৯ আগস্ট ২০২২, ১৭:৫৪

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়লেও ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনও হয়নি। নৌপথ এবং সড়কপথে পরিবহনের ভাড়া নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হলেও ট্রেন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে টঙ্গী-গাজীপুর রুটে চলমান রেলপথের ডাবল লাইনের কাজ পরিদর্শনে গিয়ে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসব কথা বলেন তিনি। 

রেলপথের ডাবল লাইনের কাজের অগ্রগতি হয়েছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ডাবল লেন চালু হবে।

তিনি বলেন, রেলের নিয়োগ অনুমোদন দেওয়া হয়েছে। রেলের ২৫ হাজার জনবল ঘাটতি রয়েছে। দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা হবে। 

রেলমন্ত্রী বলেন, রেলগেট দেওয়া হয় মূলত রেলের নিরাপত্তার জন্য। যারা রেললাইন পার হচ্ছেন তাদের সচেতনতার সঙ্গে পার হতে হবে। রেলক্রসিং পার হতে গিয়ে কেউ দুর্ঘটনার শিকার হলে তার দায়িত্ব নেবে না রেলওয়ে।

রেলপথের ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা কেয়া বলেন, ২০১৯ সালের ডিসেম্বরে ঢাকার কমলাপুর থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত রেলপথ ফোর লেনে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুর জংশন পর্যন্ত ১২ কিলোমিটার পথ রয়েছে। ডিসেম্বরের মধ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত ডাবল লেনটি চালু হবে। ডাবল লাইনের কার্যক্রম বাস্তবায়ন করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকন কল্পতরু। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল ইসলাম, ডাবল লেন প্রকল্পের পরিচালক নাজনীন আরা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন পারভীন, এনডিসি মাসুদুর রহমান ও জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।

/এএম/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে