গাজীপুরে বগি লাইনচ্যুত

১১ ঘণ্টা পর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু

গাজীপুর প্রতিনিধি
১৫ আগস্ট ২০২২, ০৯:২৩আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১০:৩৫

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকাল ৮টা ২০ মিনিটে মিটারগেজ লাইন দিয়ে ময়মনসিংহের দিকে একটি ট্রেন ছেড়ে গেছে। তবে ব্রডগেজ লাইন চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দীর্ঘ সময় উদ্ধার কাজ শেষে সকাল ৮টার দিকে দুর্ঘটনাকবলিত বগিগুলো লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপর মিটারগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়। 

আরও পড়ুন: দ্রুতযান এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, উত্তর-পশ্চিমাঞ্চলে চলাচল বন্ধ

এদিকে ট্রেনের বগি উল্টে যাওয়ার ঘটনায় ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা খায়রুল কবিরকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সফিকুর রহমানের নির্দেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেললাইনের ধীরাশ্রম এলাকায় দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার ১১ ঘণ্টা পর মিটারগেজ লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়। তবে উত্তর ও পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এই রুটে ব্রডগেজ লাইনে ট্রেন চলে। লাইন চালু হতে আরও সময় লাগবে বলে জানা গেছে।

/এসএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী