স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১৭:০৫আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১৭:০৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফারজানা বেগম (২৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে তার স্বামী রুবেলকে (৪০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ফারজানা পশ্চিম রসুলপুর এলাকার মো. নুর নবী হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, ছয় মাস আগে ফারজানার সঙ্গে রুবেলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। প্রায়ই ফারজানাকে নির্যাতন করতো রুবেল। এ নিয়ে বিভিন্ন সময় গ্রাম্য বিচার-সালিশও হয়েছে। মঙ্গলবার সকালে মসলা বাটার পুতা দিয়ে ফারজানার মুখে ও মাথায় আঘাত করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। অন্যদিকে গুরতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, লাশ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম