মহাসড়ক ছেড়ে হোটেলে ঢুকে নিরাপত্তাকর্মীকে চাপা দিলো পিকআপ

গাজীপুর প্রতিনিধি
১৭ আগস্ট ২০২২, ২২:৪৭আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২২:৪৭

গাজীপুরে মহাসড়ক ছেড়ে হোটেলের পার্কিংয়ে ঢুকে পড়েছে একটি পিকআপ। ওই পিকআপের চাপায় এক নিরাপত্তাকর্মী নিহত ও চারটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তায় হোটেল এক্স-এ দুর্ঘটনাটি ঘটে। 

এদিকে, একইদিন জেলার কালীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- বরিশালের ধরাকান্দি এলাকার মান্নান খানের ছেলে ও হোটেল এক্সের নিরাপত্তাকর্মী হানিফ খান (৪২) এবং কালীগঞ্জ উপজেলার ফুলদী গ্রামের শামসুদ্দিনের ছেলে রুহুল আমিন (৪২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম বলেন, ময়মনসিংহগামী দ্রুতগতির একটি পিকআপ রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় পিকআপটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন হোটেল এক্সের পার্কিং এরিয়ায় ঢুকে চারটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সেইসঙ্গে হোটেলের নিরাপত্তাকর্মী হানিফ খানকে চাপা দেয়। এতে চারটি প্রাইভেট কার ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যান।

কালীগঞ্জ থানার এসআই সাইফুল ইসলাম বলেন, একইদিন বিকালে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের উত্তরা ফিলিং স্টেশনের পাশে বাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় টঙ্গীগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই নিহত হন বাইসাইকেল চালক রুহুল আমিন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে বাড়ি ফিরছিলেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী