ভিডিও দেখানোর কথা বলে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, একজন গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২০ আগস্ট ২০২২, ১৮:৪১আপডেট : ২০ আগস্ট ২০২২, ১৮:৪১

রাজবাড়ীর গোয়ালন্দে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে আবুল কাশেম নামে একজনের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর শনিবার (২০ আগস্ট) অভিযুক্ত আবুল কাশেমকে (৫২) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 

শিশুটির বাবা দাবি করেন, অভিযুক্ত ব্যক্তি সম্পর্কে তার আত্মীয় হয়। শুক্রবার একটি অনুষ্ঠানে সবার দাওয়াত ছিল। সেখান থেকে খেয়ে তারা তাদের ঘরে চলে এলে অভিযুক্ত ওই শিশুকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে ঘরে নিয়ে যায়। একপর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় চিৎকার করলে তাকে ছেড়ে দেয়। ঘরে গিয়ে কান্না করতে করতে বিষয়টি মায়ের কাছে জানায়। এরপর আবুল কাশের অন্যত্র চলে যায়। গভীর রাতে ঘরে ফিরলে তারা তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বিষয়টি স্বীকার করে কাউকে কিছু না জানাতে অনুরোধ করে। এ সময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। পুলিশ এসে তাকে আটক করে। 

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি