দেশে প্রথমবার সড়ক নির্মাণে প্লাস্টিক-টাইলসের ব্যবহার

গাজীপুর প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৮

টেকসই সড়ক, বিটুমিনের সাশ্রয় এবং স্থায়িত্ব বাড়াতে দেশে প্রথমবারের মতো সড়ক নির্মাণে ব্যবহার হচ্ছে প্লাস্টিক ও টাইলসের গুঁড়া। ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া প্লাস্টিক ও টাইলসের গুঁড়া ব্যবহার করা হচ্ছে।

গাজীপুর সদর উপজেলার পিরুজালী সড়কঘাটা এলাকায় ১০০ মিটার  গ্রামীণ সড়কের নির্মাণকাজ চলছে। সেখানে বিটুমিন ও ইটের খোয়া বাঁচিয়ে ব্যবহৃত হয়েছে টাইলস ও প্লাস্টিক। পরীক্ষামূলকভাবে এ প্রক্রিয়া শুরু করেছে গাজীপুরের স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতর। এর আগে দেশে কোথাও সড়ক নির্মাণে এসব উপাদান ব্যবহারের কথা শোনা যায়নি। এসব জিনিস ব্যবহারে ইতিবাচক সম্ভাবনা দেখছেন বলে জানিয়েছেন প্রকৌশলীরা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘পলিথিন ও প্লাস্টিক ব্যবহারের পর মানুষ বর্জ্য হিসেবে ফেলে দিচ্ছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরীক্ষামূলকভাবে গাজীপুর সদর উপজেলার সড়কঘাটা এলাকায় ১০০ মিটার গ্রামীণ রাস্তা নির্মাণ করা হয়েছে। প্লাস্টিকের আঠালো বৈশিষ্ট্যের কারণে এটি প্রয়োগ করা হচ্ছে। অন্যদিকে ইটের খোয়ার পরিমাণ কমিয়ে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া মেশানো হয়েছে। পরীক্ষামূলক এ প্রক্রিয়ার জন্য ১০০ মিটার অংশ পাইলট প্রকল্প হিসেবে নেওয়া হয়েছে। এটি ল্যাবরেটরিতে অধিকতর পরীক্ষা করে প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এক বছর পর্যন্ত পরীক্ষামূলক সড়কটি পর্যবেক্ষণ করা হবে।’

সড়কে বিটুমিন ও ইটের খোয়া বাঁচিয়ে ব্যবহৃত হয়েছে টাইলস ও প্লাস্টিক

তিনি বলেন, ‌‘পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে ভারতে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে রাস্তা করা হয়েছে। আমরাও বিভিন্ন ল্যাবরেটরিতে পরীক্ষায় এসব জিনিস অধিকতর ব্যবহার করা যায় কিনা তা দেখবো। প্রাথমিকভাবে ৯১ শতাংশ বিটুমিনের সঙ্গে ৯ শতাংশ প্লাস্টিক মেশানো হয়েছে। রাস্তাটির কিছু অংশে ইটের খোয়ার পরিবর্তে ফেলে দেওয়া টাইলসের গুঁড়া মিশিয়ে ঢালাই করা হয়েছে। অর্থাৎ, আগে যেখানে ১০০ কেজি বিটুমিন লাগতো সেখানে ৯১ কেজি বিটুমিন এবং ৯ কেজি প্লাস্টিকের মিশ্রণ নির্দিষ্ট তাপমাত্রায় গরম করা হয়েছে। যে আদলে কার্পেটিং করা হতো সেই আদলেই মিশ্রণটি সড়কের ঢালাইয়ে প্রয়োগ করা হচ্ছে। পরীক্ষামূলক প্রক্রিয়াটি দেশে প্রথম গাজীপুরের সড়কেই প্রয়োগ করা হচ্ছে।’

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের কয়েকজন প্রকৌশলী জানিয়েছেন, গরম বিটুমিনের সঙ্গে প্লাস্টিকের গুঁড়া ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নতুন একটি আঠালো মিশ্রণ তৈরি হয়। এটি সড়কের স্থায়িত্বের ক্ষেত্রেও কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য প্লাস্টিক-টাইলসের ব্যবহার হচ্ছে।

/এএম/
সম্পর্কিত
ডিসেম্বরে নির্মাণ খাতে সংকোচন, অর্থনীতিতে গতি বেড়েছে সামান্য
ভূমিকম্প ঝুঁকিতে রাজশাহীর অনেক ভবন, মানা হয়নি ‘বিল্ডিং কোড’
জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী