নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ, ধানক্ষেতে মিললো লাশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৭আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:২৮

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসে এক শিশু নিখোঁজ হয়েছিল। পরদিন ধানক্ষেত থেকে ওয়ালিদ হাওলাদার (৩) নামে ওই শিশুটির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আউটশাহী ইউনিয়নের কাইচাইল এলাকার শিশুটির নানা অরুন হাওলাদারের বাড়ির পাশের বিলের ধানী জমিতে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে এলাকাবাসী টঙ্গীবাড়ি থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

নিহত ওয়ালিদ জেলার সিরাজদিখান উপজেলার তেলিপাড়া গ্রামের সালাউদ্দিন হাওলাদারের ছেলে। শিশুটি তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে ৬ সেপ্টেম্বর বিকালে নিখোঁজ হয়। তার মামা তাইবান হাওলাদার ওই দিন রাতেই টঙ্গীবাড়ি থানায় সাধারণ ডায়েরি করেন।

টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো.মুন্সীগঞ্জ প্রতিনিধি রাজিব খান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওয়ালিদ হাওলাদার নামের এক শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির শরীরের বিভিন্ন অংশে ফেটে গেছে। তবে কীভাবে মৃত্যু হযেছে তা ময়নাতদন্ত শেষে বলা যাবে।

শিশুটির পরিবারের অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের