সিগন্যালের ভুলে একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, দুজন বরখাস্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২২, ২০:০২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ২০:০৩

অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলো দুটি ট্রেন। রবিবার (১১ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে চলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি একই লাইনে চলে আসে। তখন ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের চালক ট্রেনটি থামাতে সক্ষম হলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষায় ছিল।

পরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি পিছিয়ে নিয়ে স্টেশনের দুই নম্বর লাইনে আনা হয়। পরবর্তী সময়ে ট্রেন দুটি গন্তব্যে ছেড়ে যায়। এ কারণে প্রায় ৪০ মিনিট রেল চালাচল বিঘ্ন ঘটে।  

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ বলেন, ‘সিগন্যালের ভুলের জন্য দুটি ট্রেন এক লাইনে মুখোমুখি অবস্থায় চলে আসে। এ কারণে কর্তব্যে অবহেলার অভিযোগে সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন ও পয়েন্টসম্যান শাকিল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ