রোগীকে ধর্ষণচেষ্টার মামলায় চিকিৎসক কারাগারে

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৯

গাজীপুরের টঙ্গীতে চেম্বারে রোগীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসিবুল হাসান (৩৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। রবিবার (১১ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হাসিবুল হাসান ফরিদপুরের মধুখালী উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি টঙ্গীর হোসেন মার্কেটের আল-কারীম ইসলামী হাসপাতালের চিকিৎসক। 

রোগীর স্বজনরা জানায়, ওই নারী দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন। শনিবার বিকালে অসুস্থ বোধ করায় আল-কারীম হাসপাতালের পাশে পূর্ব পরিচিত এক ফার্মেসিতে যান। পরে ফার্মেসির লোকেরা তাকে ওই হাসপাতালের চিকিৎসক হাসিবুল হাসানের কাছে পাঠান। সেখানে গেলে চিকিৎসক তাকে ইসিজিসহ বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করাতে বলেন। এক পর্যায়ে পরীক্ষাহুলো সম্পন্ন করার পর মামাতো ভাইকে সঙ্গে করে রাত ৯টায় রিপোর্ট নিয়ে হাসপাতালের কথিত মেডিসিন ও নিউরোলজি বিশেষজ্ঞ হাসিবুল হাসানের চেম্বারে যান ওই নারী। এ সময় সহকারী বাবলী ও রোগীর মামাতো ভাইকে চেম্বার থেকে বের করে দিয়ে দরজা আটকে দেন। পরে ওই চিকিৎসক রোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকারে মামাতো ভাইসহ আশপাশের লোকজন এগিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা ওই চিকিৎসককে চেম্বারে আটকে রেখে পুলিশে খবর দেয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, রোগীর স্বজনরা ঘটনাটি জানার পর শনিবার রাতেই আল-কারীম ইসলামী হাসপাতালে ভাঙচুরের চেষ্টা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই রাতেই চিকিৎসককে আটক করে। টঙ্গী পশ্চিম থানায় ভুক্তভোগী বাদী হয়ে রবিবার সকালে চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন। পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এসএইচ/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে গ্রামবাসীর বিক্ষোভ
হাসপাতা‌লে শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় গ্রেফতার
বাংলা ট্রিবিউন এক্সপ্লেইনারকঠোর হুঁশিয়ারি ও আন্দোলনের পরও কেন শিশু ধর্ষণ থামছে না
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম