চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে প্রাণ গেলো ২ বন্ধুর

টাঙ্গাইল প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৯

টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারি‌য়ে কাভার্ডভ‌্যা‌নের ধাক্কায় দুই বন্ধু নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের জোকারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কা‌লিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী এলাকার আশরাফের ছেলে জহিরুল ইসলাম (২২) ও ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নের পাথাইলকান্দী গ্রামের আব্দুল মজিদের ছেলে সবুজ (২৫)। এর মধ্যে জ‌হিরুল ঢাকায় মে‌ট্রো‌রে‌লে কাজ করতেন।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার এসআই মোকা‌ম্মেল হো‌সেন জানান, মোটরসাইকেল নি‌য়ে দুই বন্ধু টাঙ্গাইল থেকে বাড়ির দি‌কে যাচ্ছিলেন। এ সময় তা‌দের  মোটরসাইকেল‌টির চাকা পিছলে নিয়ন্ত্রণ হারি‌য়ে ঢাকাগামী কাভার্ডভ‌্যা‌নের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তা‌দের মৃত্যু হয়। প‌রে অজ্ঞাত কাভার্ডভ‌্যান‌টি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী